দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। গতকাল দুপুরে আদালতে উপস্থিত হয়ে ওয়াবদুল কাদের দুদকের মামলায় জামিনের আবেদন জানান।