ছাত্রদলের কর্মীরা গতকাল সোমবার রাত আটটায় বরিশালের গৌরনদী বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বরিশালের জনসভায় যোগদানকারী ছাত্রদলের কর্মীদের দুপুরের খাবার পরিবেশন না করার অভিযোগে তাঁরা এ হামলা চালান বলে অভিযোগ উঠেছে। গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফকির বলেন, হামলাকারীরা দলের কোনো দায়িত্বশীল নেতা-কর্মী নয়। তারা একটি বিশেষ মহলের ইন্ধনে মিথ্যা অভিযোগ দিয়ে হামলা চালায়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম হামলা ও ব্যাপক ভাঙচুরের সত্যতা স্বীকার করেন।