দুবাইগামী বিমানের ৫০ মিনিট বিলম্ব

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার দুবাইগামী একটি বিমান নির্দিষ্ট সময়ের ৫০ মিনিট পর ছেড়ে যায়। জ্বালানি নেওয়ার সময় সৃষ্ট যান্ত্রিক ত্রুটির কারণে এ বিলম্ব হয় বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন।বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং-৭৩৭ বিমানটির গতকাল সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।