দুর্গাচরণ মোদক

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শিবশংকর মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী দুর্গাচরণ মোদকের শ্রাদ্ধানুষ্ঠান আজ বৃহস্পতিবার। আজ বেলা দেড়টায় শ্রীনগর বাজারের মোদক ভবনে (গার্লস স্কুল সংলগ্ন) প্রার্থনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত ২৩ এপ্রিল তিনি পরলোকগমন করেন। বিজ্ঞপ্তি।