দুর্ঘটনায় নিহত ২

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার একই গ্রামের দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কায়েমকোলা গ্রামের কলিমউদ্দিনের ছেলে মো. আবদুল (৪০) ও একই গ্রামের মৃত ভাদু মালিথার ছেলে সেলিম মালিথা (৩২)। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাতটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর বাসস্ট্যান্ডে সাইকেলযোগে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় মো. আবদুল নিহত হন৷ দুপুরে ঢাকায় প্রাইভেটকার চালক সেলিম মালিথা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন৷