মাদারীপুর শহরের ভকেশনাল ইনস্টিটিউশনের সামনে গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় ফারুক (৩০) নামের একজন গুরুতর আহত হওয়ার প্রতিবাদে স্থানীয় লোকজন মাদারীপুর-শরীয়তপুর সড়ক প্রায় ছয় ঘণ্টা অবরোধ করে রেখেছেন।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে ভকেশনাল ইনস্টিটিউশনের সামনে দাঁড়ানো অবস্থায় শহরের পুরান বাজারের একটি চালকলের শ্রমিক ফারুককে ধাক্কা দেয় সার্বিক পরিবহনের একটি বাস। এতে তিনি গুরুতর আহত হন।