সংক্ষেপ

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ও দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ মো. আজমল হোসেন। সভায় দুর্নীতি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। কুষ্টিয়া অফিস