কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তদের হামলায় আলমগীর হোসেন (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে বাজারের আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।