দুস্থদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া সাধারণ পাঠাগার ও মিলন সংঘের উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাঠাগার চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠান করা হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার, পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম তালুকদার, সুবায়দুল ইসলাম ও আখছারুল আলম সরকার, সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা নাসির উদ্দিন মোল্লা, পাঠাগারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।