ঢাকার দোহার উপজেলা সদরের জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ভোট গ্রহণের সাড়ে ১৩ ঘণ্টা আগে নির্বাচন স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নির্বাচন স্থগিতের নোটিশ দেন। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট নেওয়ার কথা ছিল।
নির্বাচন স্থগিত করার প্রতিবাদে প্রার্থী ও অভিভাবকেরা গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করে প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানান।