কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুমাইয়া (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গত বুধবার উপজেলার বৈদ্যনাথতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া একই গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, বুধবার বেলা একটার দিকে সুমাইয়া খাতুন বাড়ির পাশে ঈদগাহ সড়কে খেলা করছিল। এ সময় একটি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।