ধরমপাশায় চোলাই মদ উদ্ধার, আটক ২

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের তেলীপাড়া খলাহাটি গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে মধ্যনগর থানার পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুরশীবাড়ি গ্রামের জগদীশচন্দ্র সরকার (২৮) ও গলইখালী গ্রামের রমাকান্ত সরকারকে (৩০) আটক করা হয়েছে।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. হায়দার আলী এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ঘটনায় দুজনকে আসামি করে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে আসামিদের ধরমপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।