ধরমপাশায় ডিজিটাল মেলা

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ওই দিন বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি|