ধরমপাশায় পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ জামে মসজিদের পুকুরে পড়ে গিয়ে গতকাল সন্ধ্যায় ফারুক আহমেদ নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ধরমপাশা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও উপজেলা কৃষি কার্যালয়ের সেপ্র ম্যাকানিক মো. আবদুল জব্বারের ছেলে। ফারুক মৃগী রোগী ছিলেন। ফারুকের পরিবার ও এলাকাবাসী জানায়, সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফারুক ওই পুকুরের ঘাটে বসা ছিলেন। এই অবস্থায় খিঁচুনি দেখা দিলে তিনি পুকুরের পানিতে পড়ে যান।