চট্টগ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে শফিকুল আলম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। সাজাপ্রাপ্ত শফিকুল আলম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম করলডাঙ্গা এলাকার আবদুল মালেকের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন।