ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন

ফরিদপুরে এক মেয়েশিশুকে অপহরণ করে ধর্ষণের দায়ে মো. নায়েব আলী নামের এক তরুণের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এ আদেশ দেন।
তবে নায়েব আলী (২৪) পলাতক রয়েছেন। অপহরণের দায়ে তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। ধর্ষণের দায়ে তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
২০১১ সালের ৮ এপ্রিল রাতে নায়েব আলী ওই শিশুকে (১২) অপহরণ করে উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে নিয়ে ধর্ষণ করেন।