>দূর থেকেই চুল্লির গমগম শব্দ শুনতে পাবেন আপনি। কাছে গেল দেখবেন ছোট ছোট ঘরে চলছে ধাতু দিয়ে বিভিন্ন পণ্য তৈরির কাজ। রাজধানীর দয়াগঞ্জের লোহার পণ্য তৈরির কারখানার শ্রমিকদের হাতে যেকোনো নকশা তুলে দিলেই হয়, হুবহু ধাতব বস্তু তৈরি করে দিতে পারেন তাঁরা। চুল্লিতে থাকা পাত্রে গলানো হচ্ছে বিভিন্ন ধরনের ধাতু—লোহা, তামা, পিতল, কাঁসা ও ইস্পাত। তরল ধাতুর লাভা ঢালা হয় ছাঁচে। সেই ছাঁচ থেকে বেরিয়ে আসে নির্ধারিত আকৃতির নানা ধাতব বস্তু। ছবিগুলো বুধবারের।
