ধানের মূল্যবৃদ্ধি, প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ, কৃষিতে ভর্তুকিসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জাতীয় ক্ষেতমজুর সমিতি মানববন্ধন করেছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় দিনাজপুর-বিরামপুর সড়কের নিমতলা মোড়ে এ মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, গোলাম মোস্তফা, মো. রশিদুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, ঋণ ও দাদন নিয়ে কৃষকেরা ফসল উৎপাদন করে থাকেন। কিন্তু এখন বাজারে ধানের দাম অত্যন্ত কম। বর্তমানে ধানের দাম প্রতি মণ সর্বোচ্চ ৪৫০ টাকা। কিন্তু উৎপাদন-খরচ পড়েছে অঞ্চলভেদে মণপ্রতি প্রায় ৭০০ টাকা।