ধান কাটা নিয়ে হামলা, আহত ৭

বিরোধপূর্ণ জমির ধান কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিন মহিলাসহ সাতজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটায় সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাঠি ইউনিয়নের ঢেমসাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: ঢেমসাখোলা গ্রামের দলিলউদ্দিন সরদার (৬৫), তাঁর ছেলে নজরুল ইসলাম (৪৫), গোলাম মোস্তফা (৪০), কামরুল ইসলাম (৩৮), দলিলউদ্দিন সরদারের মেয়ে রুবিনা খাতুন (৪২), পুত্রবধূ ময়না বেগম (৩২) ও ময়না খাতুন (২৭)।ঢেমসাখোলা গ্রামের আজিজুল ইসলাম জানান, তাঁর চাচাশ্বশুর দলিলউদ্দিন সরদার জোর করে তাঁর শ্বশুরের বিক্রির অতিরিক্ত চার শতক জমি জোর করে দখলে রেখেছেন।