নকল পণ্য বিক্রির দায়ে জরিমানা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে মুঠোফোনের নকল ব্যাটারি বিক্রির দায়ে গতকাল একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওয়াপাড়া বাজারে অবস্থিত লুমেন টেলিকম নামের প্রতিষ্ঠানটির মালিক সাদিক আল আজাদ দীর্ঘদিন ধরে নিম্নমানের ব্যাটারির ওপর অনিক টেলিকম কোম্পানির লোগো লাগিয়ে বিক্রি করে আসছিলেন। এ খবরে সহকারী কমিশনার (ভূমি) রাজীব আহসান বেলা তিনটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাদিক আল আজাদকে দুই হাজার টাকা জরিমানা করেন।