সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল বৃহস্পতিবার নকল বীজ বিক্রির অপরাধে ছয়জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শামছুল আলম, আবদুর রাজ্জাক, রুহুল আমিন, সুলতান আহমেদ, মোহাম্মদ জাকারিয়া ও আবদুর রাজ্জাক। এঁদের প্রত্যেককে চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আলম আদালত পরিচালনা করেন।