গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গতকাল সোমবার সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) ৪৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। এসবিএসি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক এ জেড এম শফিউদ্দিন প্রধান অতিথি হিসেবে ব্যাংকের মৌচাক শাখার উদ্বোধন করেন। এ সময় এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী, ক্রেডিট বিভাগের প্রধান মো. মামুনুর রশীদ মোল্লা, মৌচাক শাখার ব্যবস্থাপক আবুল হাসান খানসহ প্রধান কার্যালয়ের পদস্থ কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।