তারিক আহসান পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন। তিনি সোহরাব হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিসিএস-১০ম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা তারিক আহসান এখন কলম্বোতে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন। তিনি নিউইয়র্ক, বার্লিন, রিয়াদ, জার্কাতাসহ বাংলাদেশের বিভিন্ন মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।