ঢাকার আশুলিয়ায় বংশী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আরেকজন নিখোঁজ আছে। গতকাল রাত নয়টা পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।
মৃত ইমন (১৭) এ বছর আশুলিয়ার বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। আর নিখোঁজ রিয়াদ (১৪) ওই বিদ্যালয়েরই নবম শ্রেণির ছাত্র।