নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বতর্মান সরকার নদী রক্ষায় আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে নদী রক্ষায় কাজ করে যাচ্ছে নৌ মন্ত্রণালয়। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় ডেক ও ইঞ্জিনকর্মী প্রশিক্ষণ কেন্দ্রের (ডিইপিটিসি) ৪৩তম ব্যাচের ক্যাডেটদের বিদায়ী কুচকাওয়াজ ও সনদ বিতরণ অনুষ্ঠানে গতকাল বুধবার প্রধান অতিথির বক্তৃতায় নৌমন্ত্রী এ কথা বলেন।