প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ

নবাবগঞ্জে আজ মাদকবিরোধী পরামর্শ সভা

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা হবে। সকাল সাড়ে ১০টায় উপজেলা ওয়াছেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় দোহার নবাবগঞ্জ কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন ও মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল মাদকের কুফল নিয়ে সভায় আলোচনা করবেন। পরামর্শ ও সহায়তা সভায় সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।