ঢাকার নবাবগঞ্জ উপজেলার আনন্দনগর গ্রামে গত বৃহস্পতিবার রাতে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লোকজন মিঠুন হালদার নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিকারীপাড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামের একটি বাড়িতে ঢুকে মিঠুন ওই কিশোরীকে (১৬) জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মিঠুনকে আটক করে। পরে তাকে নবাবগঞ্জ থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকায় পাঠানো হয়েছে।