ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের চকোরিয়া গ্রামে গতকাল শুক্রবার ছাত্রদলের হামলায় পাঁচজন আহত হয়েছেন।পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় চকোরিয়া মাঠে ক্লাবের মিটিংকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান তুহিনুর রহমান ও তাঁর লোকজন সিংহড়া যাওয়ার পথে ছাত্রদলের ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পবন মাহমুদের নেতৃত্বে ৮-১০ জন লোক রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল থামিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা তুহিনুর রহমান, ছাত্রলীগের কর্মী আজাদ হোসেন, আবদুল হালিম, মো. প্রিন্স, ইরন চাঁদকে কুপিয়ে আহত হন।