নবীনবরণ

দিনাজপুরের বিরামপুর মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ পরিচালনা পর্যদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির, পৌরসভার মেয়র আজাদুল ইসলাম, কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমুখ বক্তৃতা দেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান হয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি