নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাঁদের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।এটি দুর্ঘটনা না কি, আত্মহত্যা এ ব্যাপারে কিছু বলতে পারেনি রেলওয়ে পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার।নিহত দুই বোন হলেন বাদুয়ারচর পশ্চিমপাড়া এলাকার প্রয়াত আবদুস সাত্তারের মেয়ে শামসুন নাহার (৪৮) ও সালেহা খাতুন (১৯)। নরসিংদী রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে বাদুয়ারচর ব্রিজ এলাকায় রেললাইনের পাশে দুই বোনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়।