একজনের লাশ উদ্ধার

নরসিংদীতে নৌকাডুবি নিখোঁজ ৬

নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকা ডুবে অজ্ঞাতনামা একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছে আরও ছয়জন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উপজেলার করিমপুর ইউনিয়নের বগারগুদ এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, করিমপুর ইউনিয়নের পুরানচর এলাকা থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা একই ইউনিয়নের বগারগুদ এলাকায় পৌঁছালে সেটি ঝড়ের কবলে পড়ে। এ সময় নৌকাটি ঝোড়ো বাতাসে হঠাৎ ডুবে যায়। এতে অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়।