নরসিংদীতে হত্যার দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড

নরসিংদীর বেলাবতে সিএনজি অটোরিকশাচালক কাজল মিয়া (৩৮) হত্যা মামলায় দুজন আসামির মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ শফিকুল করিম এ আদেশ দেন।
কাজল মিয়া বেলাবর আমলাব মধ্যপাড়া এলাকার রমজান আলীর ছেলে। গত বছরের ২০ জানুয়ারি উপজেলার উজিলাব এলাকায় তাঁকে পূর্বপরিকল্পিতভাবে এলোপাতাড়ি পিটিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মগুয়া এলাকার শাহীন মিয়া (৩৬) ও বেলাব উপজেলার আমলাব এলাকার আলী হোসেন (২৫)। এ মামলার অপর আসামি একই এলাকার আক্তার হোসেন (৩৫) নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জানুয়ারি রাতে শাহীন ও আলী কৌশলে কাজলকে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করেন।