গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নরসুন্দরের কাঁচির আঘাতে আহত নির্মাণশ্রমিক মো. সুমন (২০) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মারা গেছেন। এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ করে ওই নরসুন্দরের স্যালনে হামলা চালিয়েছেন।
সুমন কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কাপাসিয়ার ত্রিমোহনী বাজারে গত বুধবার বিকেলে চুল কাটার সময় নরসুন্দর মাধব চন্দ্র শীল কাঁচি দিয়ে সুমনের পেটে ও অণ্ডকোষে এলোপাতাড়ি আঘাত করেন।