নাজিরপুর একাদশ চ্যাম্পিয়ন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নাজিরপুর ইউনিয়ন একাদশ ৫-৪ গোলে কালাইয়া ইউনিয়ন একাদশকে হারিয়েছে। এ সময় সরকারদলীয় চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ প্রধান অতিথি ছিলেন। উভয় দলে ঢাকার বিভিন্ন ক্লাব দেশি-বিদেশি কয়েকজন খেলোয়াড় এতে অংশ নেন। ফাইনাল খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার দর্শক। মাঠে জায়গার সংকটের কারণে কেব্ল অপারেটরের মাধ্যমে টিভিতে ও পাশের গরুর হাটে বড় পর্দায় খেলা সরাসরি সম্প্রচার করা হয়। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি