সংক্ষেপ

নাটক মঞ্চস্থ

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে নিয়মিত নাট্য মঞ্চায়নের অংশ হিসেবে ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্র দুটি নাটক মঞ্চস্থ করে। স্থানীয় পৌর মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় যুগল এ নাট্যসন্ধ্যার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, প্রচ্ছদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের সভাপতি খোরশেদুল আলম প্রমুখ। রওশন জান্নাত রচনায় ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় বীরাঙ্গনার বয়ান এবং মমতাজ উদ্দিন আহমদের রচনায় ও খোরশেদুল আলমের নির্দেশনায় জামিনির শেষ সংলাপ নাটকটি মঞ্চস্থ হয়।