নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে গত শনিবার পুলিশ অভিযান চালিয়ে ২৫ হাজার টাকার জাল নোটসহ আবু সাঈদ (৫০) ও ফুলবার হোসেন (২৫) নামের দুজনকে আটক করেছে। আটক হওয়া আবু সাঈদ বড়াইগ্রামের মনপিরিত গ্রামের তহির আকন্দ ও ফুলবার হোসেন আটুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। অভিযানকালে আরও দুই ব্যক্তি পালিয়ে যান।