নাটোরে ট্রাক ও লেগুনার সংঘর্ষে নিহত ৪

নাটোর সদর উপজেলার ডাকমারা এলাকায় গতকাল রোববার রাতে পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লেগুনার চালকসহ চারজন যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নাটোর শহরের কানাইখালী মহল্লার সুমন (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সোয়া নয়টায় নাটোর-রাজশাহী মহাসড়কে সদর উপজেলার ডাকমারা এলাকায় একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে এর চালক (৩২) ও যাত্রী সুমন নিহত হন। এ সময় লেগুনার অপর ছয় যাত্রী গুরুতর আহত হন।

আহতদের মধ্যে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া চারজনকে অবস্থার অবনতি হওয়ায় রাতেই পুলিশের গাড়িতে করে রাজশাহী নেওয়ার সময় দুজন মারা যান।