নাটোরে ট্রেনের ধাক্কায় শিশু ও কাটা পড়ে বৃদ্ধা নিহত

নাটোর সদর উপজেলার বিলপাড়ায় গতকাল শনিবার ট্রেনের ধাক্কায় শিশু নিহত এবং লালপুরের আজিমনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত হন।নাটোরের নলডাঙ্গা থানার ওসি হারুন-উর-রশিদ জানান, গতকাল দুপুর একটার দিকে বিলপাড়া এলাকায় ইব্রাহীম হোসেনের মেয়ে জুঁই (আড়াই বছর) বাড়ির পাশে রেললাইনের কাছে খেলা করছিল। এ সময় ঢাকাগামী ‘দ্রুতযান’ এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে গতকাল বেলা ১১টার দিকে লালপুরের আজিমনগর রেলস্টেশনের কাছে নূরজাহান (৭০) খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।