নান্দাইলে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার

নান্দাইলে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৌর সদরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে মামলা করেছেন।পুলিশ ও এলাকার কয়েকজন জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে নান্দাইল পৌর সদরের একটি বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় সুজন সাহা ও রাজ্জাকুল ইসলামকে আটক করা হয়। নান্দাইল মডেল থানার এসআই খালেদ দুই তরুণকে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, সুজনের বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সেই মামলায় তিনি জামিনে রয়েছেন। রাজ্জাকুল গত বছর এসএসসি পাস করে।