২০ ডিসেম্বর থেকে ময়মনসিংহের ভালুকা সদরের মধ্যপাড়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ভাগবত ধর্মোৎসব কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে ২০ থেকে ২২ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে শ্রীমদ্ভাগবত পাঠ ও বৈদিক নাট্যানুষ্ঠান, ২৩ ডিসেম্বর মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও তারকব্রহ্ম হরিনাম যজ্ঞের শুভ অধিবাস, ২৪ থেকে ৩০ ডিসেম্বর ৫৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, ৩১ ডিসেম্বর রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন এবং ১ জানুয়ারি মহাপ্রভুর প্রসাদ বিতরণ। বিজ্ঞপ্তি।