নারায়ণগঞ্জে কিশোরী ধর্ষণের শিকার, মামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় গত মঙ্গলবার ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ওই দিন রাতে কিশোরীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, সকাল আটটায় স্কুলে যাওয়ার পথে স্থানীয় এক যুবক তাকে জোরপূর্বক বাসায় নিয়ে ধর্ষণ করে। কিশোরী বাড়ি ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানায়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বলেছেন, আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।