নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় নারীর মৃত্যু ট্রাকে আগুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ট্রাকের চাপায় রিকশা আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে শহরের চাষাঢ়ায় দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ্রসদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, দুপুর ১২টার দিকে চাষাঢ়া এলাকায় একটি ট্রাক রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রিকশা আরোহী হোসনে আরার (৫৫) মৃত্যু হয়। আহত হন রিকশাচালক। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।