নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ শহরের জিমখানা বস্তিতে আধিপত্য বিস্তার নিয়ে গত শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, অধিপত্য বিস্তার নিয়ে শনিবার রাতে জাকির হোসেন ও রহমান পক্ষের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জাকির, মাহেদ, জাহাঙ্গীর, শানু, সাত্তার, কামাল হোসেন শম্ভু, রাশিদা বেগম ও পারভেজসহ ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের শহরের মণ্ডলপাড়ায় অবস্থিত ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, এ ব্যাপারে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।