নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী আকবর নগর এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ফতুল্লাসহ অন্য থানায় বেশ কয়েকটি মামলা থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।