নারায়ণগঞ্জ ক্লাবের নতুন কমিটি

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে তানভির আহমেদ সভাপতি নির্বাচিত হন। তানভির আহমেদের নেতৃত্বাধীন পর্ষদের অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি পদে এ কে এম শফিউল আলম ফেরদৌস, সহসভাপতি পদে ফরিদা আক্তার, কার্যনির্বাহী সদস্য পদে খাজা এবায়দুল হক, রেজা খালিদ, মো. রশিদুজ্জামান, মো. মোফাজ্জল হোসেন, মো. মাহফুজুর রহমান খান, হোসাইন মো. তানিম তৌহিদ, মঈনুল হাসান ও বিপ্লব কুমার সাহা।