নারীর পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা

বগুড়ার আদমদীঘি উপজেলায় শিরিনা আক্তার (২৫) নামের এক যুবতীর দুই পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার উপজেলার ডুমরি গ্রামে এ ঘটনা ঘটে। শিরিনা আক্তার আদমদীঘি উপজেলার ডুমরি গ্রামের আজিজার রহমানের মেয়ে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।