নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হবে এমন আশঙ্কায় জাতীয় পতাকা বানানোর সময় দুই দরজিসহ তিন ব্যক্তিকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে সাতটার দিকে
বোয়ালমারী বাজারের স্টেশন রোডে একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে পুলিশ মো. ইয়াছিন মোল্লা (৫২) ও সুমন রায়কে (২৫) আটক করে। বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বলেন, ‘আমাদের ধারণা, পতাকাগুলো বিএনপির ২৯ ডিসেম্বরের কর্মসূচি ও নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য বানানো হচ্ছিল। আমরা থানায় ৪৫টি পতাকা ও কিছু কাপড় জব্দ করেছি।’ ফরিদপুর অফিস।