কিশোরগঞ্জের বাজিতপুরের গাজীরচর এলাকায় গত বৃহস্পতিবার রাতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার অভিযোগে ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার বাজিতপুরের সরারচর রেলওয়ে কার্যালয়ের সহকারী ঊর্ধ্বতন প্রকৌশলী (পথ) জালাল উদ্দিন ৫০-৬০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ওই মামলা করেন।
বিএনপি সূত্র জানায়, ওই মামলা হওয়ার পর তাঁদের নেতা-কর্মীদের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। ভৈরব রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।