ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গত রোববার ছয়টি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা অটোরিকশার যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল হুমায়ুন কবির আহত হন।