ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের কার্যালয় থেকে ডাকযোগে গতকাল রোববার এ নোটিশ পাঠানো হয়।
যাঁদের নোটিশ করা হয়েছে, তাঁরা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অর্থো-সার্জারি) আবদুল হালিম, জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন) তাবিন্দা আন্জুম, চিকিৎসা কর্মকর্তা জামাল উদ্দিন আহমেদ, রাবেয়া আক্তার ও তামান্না।
জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে সিভিল সার্জন মো. সরফরাজ খান চৌধুরী ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি ওই চিকিৎসকদের কর্মস্থলে পাননি।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ মুসা খান ওই পাঁচ চিকিৎসকের অনুপস্থিত থাকার সত্যতা নিশ্চিত করেছেন।